1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  - প্রথম কুমিল্লা
July 30, 2026, 11:06 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা 

  • Update Time : Monday, May 25, 2026
  • 60 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধিঃ দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজি স্টেশনে লাইনম্যান নিয়োগ ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে যাত্রী, চালক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনে একজনকে লাইনম্যানের দায়িত্ব দেওয়া হলেও তিনি নিজ উদ্যোগে আরও দুজনকে নিয়োগ দেন। অভিযুক্ত লাইনম্যান রফিকুল ইসলাম স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

 

অভিযোগকারীদের দাবি, লাইনম্যানরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছেন। পিকআপ ও বড় ট্রাক গাড়ি থেকে অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি প্রতিটি সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত ১০ টাকার বদলে ২০ টাকা আদায় করার অভিযোগ উঠেছে চালক ও স্থানীয়দের। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় প্রভাবশালীরা জড়িত রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

যাত্রী নারগিস আক্তারের অভিযোগ’ আমি এক সিএনজিতে বসেছি লাইনম্যান অন্য গাড়ীতে যাওয়ার জন্য বলেছে। অন্য ড্রাইভার থেকে টাকা পেয়ে আরেক গাড়ীকে আগে সিরিয়াল দিয়েছে আমাকে বাধ্য করে অন্য গাড়ীতে যাওয়ার জন্য ধমকী দিয়েছে। আমি বলেছি আমার ব্যাগ নিয়ে যেতে পারবো না বরং আমাকে মারধরের হুমকি দেন শুধু তাই না আমার হাত ধরে গাড়ী থেকে নেমে দিয়েছে লাইনম্যান। আমি এই অশুভ শাস্তি দাবী জানাচ্ছি।

এ বিষয়ে লাইনম্যান রফিকুল ইসলাম বলেন, “আমি সহ তিনজন কাজ করছি পর্যাপ্ত গাড়ী চাহিদা কারনে আমার হিমশিম খাচ্ছি নাতো জ্যামের মাত্রা বেড়ে যায়। অতিরিক্ত টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন। যারা খুশি হয়ে দেন আমরা তা গ্রহণ করি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাত্রী ও চালকদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।”

ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host