1. pcumilla30@gmail.com : Suzan :
এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:37 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার

  • Update Time : Tuesday, July 14, 2026
  • 156 Time View

এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে বটবাহিনী।

গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আবুল কালামকে নিয়ে অপপ্রচারে মেতেছে চক্রটি। আকাশ টিভি নামক জামায়াত ভিত্তিক একটি নাম সর্বস্ব ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রচার করা হয়। যাতে ক্যাপশন দেওয়া হয় বিএনপি নেতাকে লাথি দিয়েছেন এমপি আবুল কালাম। কিন্তু ভিডিওটি বিশ্লেষণ করে এমপি আবুল কালাম কাউকে লাথি মারার কোনো দৃশ্য দেখা যায়নি।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, লাকসাম উপজেলা চত্বরে একটি অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন এমপি আবুল কালাম। বৃক্ষটি রোপণ শেষে পানি দেন তাতে। এসময় আবুল কালাম একটি পা নাড়ান। এই পা নাড়ানোকেই লাথি হিসেবে উপস্থাপন করে প্রচার করা হচ্ছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আকাশ টিভি নামক এই ফেসবুক পেজ এর আগে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনকে নিয়ে অপপ্রচার করেছিল। কিছুদিন আগে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া জিসান মিয়া প্রধানের পক্ষে কাজ করেছিল আকাশ টিভি। শিবির নেতা জিসান মিয়া প্রধানের পক্ষে তার আইনজীবীরা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিক হিসেবে একমাত্র উপস্থিত ছিলেন আকাশ টিভির এডমিন। ওই সংবাদ সম্মেলন শুধু আকাশ টিভি নামক ওই নাম সর্বস্ব ফেসবুক পেজে প্রচার করা হয়।

এদিকে যে বিএনপি নেতাকে লাথি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সেটাকে অপপ্রচার বলে চটেছেন বিএনপি নেতা আবুল হোসেন মিলন নিজেই। গতকাল সোমবার রাতে এক ভিডিও বার্তায় বিএনপি নেতা আবুল হোসেন মিলন বলেন, লাকসাম উপজেলা বিএনপির ঐক্য নষ্ট করতে একটি মহল এই ঘৃণ্য অপপ্রচার করছে। আমি এর নিন্দা জানাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ভিডিও বানিয়ে তাতে এমপি মহোদয় লাথি মারছেন বলে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। এখানে শতশত মানুষ উপস্থিত ছিল। লাথি মারার কোনো ঘটনাই ঘটেনি।

বটবাহিনীর এমন অপপ্রচার নিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন বিএনপি নেতা মিলন।

মহান জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হওয়ার দিনই এই ঘৃণ্য অপপ্রচারের নিন্দা জানিয়েছেন লাকসাম ও মনোহরগঞ্জের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host