1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লায় ডিজে পার্টি বন্ধের লক্ষে ধনুয়াইশ সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন  - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুমিল্লায় ডিজে পার্টি বন্ধের লক্ষে ধনুয়াইশ সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন 

  • Update Time : Friday, April 12, 2024
  • 313 Time View
  • সোহাইবুল ইসলাম সোহাগ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালির বাজার ইউনিয়নের ধনুয়াইশ গ্রামে ঈদ-উল-ফিতর উপলক্ষে “ধনুয়াইশ সমাজ উন্নয়ন পরিষদ”র ধনুয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম। অনুষ্ঠানের মনমুগ্ধকর ইভেন্টসমূহ ছিল- ছোটদের মার্বেল দৌড়, মোরগ লাড়াই, দৌড় প্রতিযোগীতা, বয়স্কদের হাড়ি ভাঙ্গা, বড় ও ছোটদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং বিবাহিত ও অবিবাহিতদের রশি টেনে সীমানা জয় করা এবং র‌্যাফেল ড্র।

এ মহৎ অনুষ্ঠানের মূল লক্ষ-উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ের যুব সমাজকে ঈদ কেন্দ্রীক ডিজে পার্টি, আতশ বাজি, উচ্চ আওয়াজে সাউন্ড সিস্টেম বাজানো, বেপড়োয়া হোন্ডা রাইডিং ও বিভিন্ন প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে তাদেরকে ফিরিয়ে আনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের সম্মানিত অভিভাবক মোঃ আব্দুল ওয়াদুদ সর্দার ও জনাব মোঃ নেছার আহাম্মদ সর্দার এবং ধনুয়াখলা আহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক মাওলানা মোশারফ হোসেন মামুুন সহ আরো অনেক গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুযায়ী এই সামাজিক সুষ্ঠ কার্যকলাপ একদিন নৈতিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মনে করেন এবং “ধনুয়াইশ সমাজ উন্নয়ন পরিষদ” সকল সদস্যদের ধন্যবাদ জানান। উক্ত সংগঠনটি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরো কতিপয় সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখেছে। উল্লেখ্য যে রাস্তা-ঘাট সংস্কার, দারিদ্র বিমোচন, বিভিন্ন সামগ্রী (মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের কন্যাদ্বয়ের বৈবাহিক আর্থিক সহযোগীতা, ত্রাণ বিতরণ, সেলাই মেশিন, ভ্যান গাড়ি) উপহার দিয়ে সহায়তা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host