1. pcumilla30@gmail.com : Suzan :
ঝুমু হত্যা আসামীকে ধরতে আলটিমেটাম দিলেন "নাগরিক কল্যাণ সোসাইটির" সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আক্তারুজ্জামান রিপন - প্রথম কুমিল্লা
July 30, 2026, 11:21 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

ঝুমু হত্যা আসামীকে ধরতে আলটিমেটাম দিলেন “নাগরিক কল্যাণ সোসাইটির” সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আক্তারুজ্জামান রিপন

  • Update Time : Tuesday, April 30, 2024
  • 208 Time View

সুজন মজুমদার, কুমিল্লা থেকে ||

কুমিল্লার সদর দক্ষিণে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমু (৯) ধর্ষণ ও হত্যাকারীকে গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় নিহতের বাড়ি উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এক মানববন্ধনে বক্তারা এ আলটিমেটাম দেন। তা না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আক্তারুজ্জামান রিপন বলেন,
ঘটনার এতটা সময় পার হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করতে পারেনি। শান্তিপ্রিয় এলাকা অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। না হয় আমরা এলাকাবাসী গিয়ে মহাসড়ক অবরোধ করবো।

গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাজরিন সুলতানা ঝুমু নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। বিকেলে শিশুটির বিবস্ত্র লাশ রাস্তার পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। নিহত ঝুমু সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালি শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সদর দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host