
সুজন মজুমদার ||
আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর শনিবার (১১ মে) মথুরাপুর বাজার, বানীপুর ও রতনপুরে পৃথক তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী ও সন্ত্রাসী বন্ধ করবো। পার্শ্ববর্তী রাজেশপুর ইকোপার্ক আজ ধ্বংসের মুখে পড়েছে, আমি যদি নির্বাচিত হই তার পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনবো। তারই সাথে আমার সদর দক্ষিণ কল্যাণ সোসাইটির ১৭ দফাসহ, যা যা এই উপজেলার জন্য প্রয়োজন তা করবো। এই এলাকাকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।
Leave a Reply