1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম - প্রথম কুমিল্লা
June 1, 2026, 9:26 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

  • Update Time : Monday, August 19, 2024
  • 251 Time View

সুজন মজুমদার ||

রবিবার (১৮ আগস্ট ২০২৪) বিকাল ৪টায় কুমিল্লা জেলাধীন মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি মিয়াবাজার হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ, ছুটি, মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, আমাদেরকে সৎভাবে এবং স্বাধীন ভাবে জনগণের সেবা করতে হবে। আমরা সম্মানের সাথে নিজ কর্মস্থলে থেকে কাজ করতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশকে জনগনের সাথে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে কাজ করতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে জনগনের চাহিদা মোতাবেক এবং তাদের সাথে মিলেমিশে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবার মান বৃদ্ধি এবং কাংখিত সেবা নিশ্চিত করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কোন মানুষ অথবা কোন যানবাহন অন্যায় ভাবে আটক, মিথ্যা মামলা বা অহেতুক প্রসিকিউশন এবং চার্জশিট দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করা যাবেনা। এ সময় তিনি আরও বলেন, যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়, সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে। আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই। অপরাধীকে আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। সততার সাথে কাজ করলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম মিয়াবাজার হাইওয়ে থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এস এম লোকমান হোসাইন, অফিসার ইনচার্জ মিয়াবাজার হাইওয়ে থানা এবং মিয়াবাজার হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host