1. pcumilla30@gmail.com : Suzan :
সৌদি আরবে আন-নাসবান গ্রুপের ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
June 1, 2026, 9:28 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

সৌদি আরবে আন-নাসবান গ্রুপের ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, September 1, 2024
  • 261 Time View

সুজন মজুমদার ||

সৌদি আরবে আল খারিজ প্রদেশ আন-নাসবান গ্রুপ আয়োজিত প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯শে আগষ্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সৌদিআরব আলখারিজ আল ইয়ামামা স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুনের সভাপতিত্বে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নূর মোহাম্মদ বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম আহমেদ মোরশেদ ও বিশিষ্ট ব্যবসায়ি জাকির মোল্লা।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসি সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিন মুন্না, ইহাব আব্দুল লতিফ মুরসী, শাহাদাত পাটোয়ারী, কাজী সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ইন্তিয়ার আহমেদ, জয়নাল আবেদিন ও রাকিবুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পরবর্তী অতিথিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। তিনি বলেন, আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। খেলাধুলা মনমানসিকতা ভালো রাখে। এটি যেন বন্ধ না হয়, প্রতিবছর চলমান থাকে। আয়োজককে ধন্যবাদ।

খেলায় ইশারা ছিত্তিন ৩-২ গোলে আল ইয়ামামা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের পুরুস্কার হিসাবে ছিলো ৩২” এলইডি টেলিভিশন এবং রানার্সআপ ট্রফি ও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুন। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে তিনি বলেন, ভালো লাগা থেকে এই আয়োজন। খেলাধুলা মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখা মূল লক্ষ্য। সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সমাপ্তি করা গেলো। সবাইকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host