1. pcumilla30@gmail.com : Suzan :
মানুষের সেবা করে আত্মতৃপ্তি পাই। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে যেতে চাইঃ সুমন আহমেদ - প্রথম কুমিল্লা
June 1, 2026, 9:27 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মানুষের সেবা করে আত্মতৃপ্তি পাই। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে যেতে চাইঃ সুমন আহমেদ

  • Update Time : Thursday, October 10, 2024
  • 264 Time View

সুজন মজুমদার ||

বরুড়া উপজেলা উঃ শিলমুড়ী ইউনিয়নের দিঘলগাঁও গ্রামের মরহুম নুরু হাজী ছেলে বিশিষ্ট ব্যবসায়ি, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা সুমন আহমেদ ইতিমধ্যে এলাকার জনগণের কাছে মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ কর্মগুণে।

লোকজন বিপদে-আপদে তার কাছে ছুটে যাচ্ছেন, সাহায্য-সহযোগিতার জন্য এবং তার কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন।

তিনি নি:স্বার্থ ভাবে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করছেন প্রতিনিয়ত। নিজ অর্থায়নে রাস্তাঘাট সংস্কার কাজ ও মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ইতিমধ্যে উঃ শিলমুড়ী ইউনিয়নের জয়কামতা, ডিমডুল, দিঘলগাঁও গ্রামসহ এই ইউনিয়নের যেখানে রাস্তাঘাট মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেখানে নিজ অর্থায়নে ইটের সুরকি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে তোলছেন।

এই জনসেবক সুমন আহমেদ বলেন, মানুষের সেবা করে আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host