1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় ফার্মেসিতে অভিযান ; সাত ফার্মেসীকে ৬১ হাজার টাকা জরিমানা  - প্রথম কুমিল্লা
April 16, 2026, 12:37 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়ায় ফার্মেসিতে অভিযান ; সাত ফার্মেসীকে ৬১ হাজার টাকা জরিমানা 

  • Update Time : Monday, August 4, 2025
  • 431 Time View
সুজন মজুমদার ||
কুমিল্লা জেলার বরুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন  ফার্মেসীতে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার (৪ আগষ্ট) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক সালমা সিদ্দিকী ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
 এই অভিযানে ড্রাগস অ্যাক্ট ও ঔষধ লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দাম বেশি রাখা, ফার্মাসিস্ট না থাকায়  ও সঠিক তাপমাত্রায় ঔষধ ব্যর্থতার দায়ে সাতটি  প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
‎ সাতটি  প্রতিষ্ঠান  হলো, মা মেডিকেল সেন্টারকে ১২ হাজার টাকা, মেঘনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মাহী ফার্মেসীকে ৭ হাজার টাকা, পদ্মা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, যমুনা মেডিকেল হলকে ৮ হাজার টাকা, জিলানী ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও আর্দশ ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বরুড়া উপজেলায়  এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host