1. pcumilla30@gmail.com : Suzan :
ডাঃ কামালকে আহবায়ক ও ডাঃ ইকবালকে সদস্য সচিব করে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি গঠন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 2:51 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

ডাঃ কামালকে আহবায়ক ও ডাঃ ইকবালকে সদস্য সচিব করে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি গঠন

  • Update Time : Sunday, September 7, 2025
  • 360 Time View

নিউজ ডেস্ক ||

শনিবার সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অকার্যকর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া অধ্যাপক ডা. আন্দালিব ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিহা ইয়াসমিন মনি ও অধ্যাপক ডা. খোশরোজ সামাদ যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক ডা. ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. মাহবুবুল আলম ও অধ্যাপক ডা. মনিরা আফরীন যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

সভা পরিচালনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত ও প্রয়াত ফার্মাকোলজিস্টদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, নবগঠিত আহবায়ক কমিটি দ্রুততম সময়ে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host