1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
June 1, 2026, 7:36 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

লাকসামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Friday, September 26, 2025
  • 276 Time View

ওমর ফারুক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লাকসাম উপজেলা ও পৌরসভা নির্বাচনী গণ সংযোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার লাকসাম পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল কালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমদ,উপজেলা সিনিয়র সহসভাপতি ডা. নুরু উল্লাহ রায়হান, আবুল হোসেন মিলন,সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,রাফসান, শাহরিয়ার,পৌরসভা যুবদলের আহব্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেনসহ পৌরসভা ও উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা।
প্রধান অতিথি আবুল কালাম বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host