1. pcumilla30@gmail.com : Suzan :
লালমাইয়ে পূজা মণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

লালমাইয়ে পূজা মণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান

  • Update Time : Monday, September 29, 2025
  • 196 Time View

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার ১৭টি পূজা মণ্ডপে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছে জনপ্রিয় সামাজিক ও সেবামূলক সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন। প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে এই অনুদান দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শম্ভু রায়, সাংবাদিক প্রদীপ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুদান প্রদানকালে হাজী ফরহাদ হোসেন বলেন,
“ধর্ম যার যার, উৎসব সবার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা বলেন,
“এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় উৎসবে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য সমাজে সম্প্রীতি আরও দৃঢ় করে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host