1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা — আবুল কালাম - প্রথম কুমিল্লা
August 1, 2026, 1:42 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা — আবুল কালাম

  • Update Time : Wednesday, October 15, 2025
  • 300 Time View

ওমর ফারুক:

“কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম।

বুধবার বিকেলে তিনি লাকসাম শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে আবুল কালাম বলেন,
> “লাকসাম ঐতিহ্য, শিক্ষা, শিল্প ও রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রশাসনিকভাবে লাকসামকে জেলা ঘোষণার দাবি দীর্ঘদিনের। ইনশাআল্লাহ, বিএনপি সরকার ক্ষমতায় এলে লাকসাম হবে জেলা, আর কুমিল্লা নামেই বিভাগ থাকবে।”

তিনি আরও বলেন, হাসিনা সরকারের অব্যবস্থাপনা, দুঃশাসন ও দুর্নীতিতে দেশ আজ দিশেহারা। জনগণের মুক্তির একমাত্র পথ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা।”
এ সময় উপস্হিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুবদলের লাকসাম উপজেলা আহব্বায়ক জিল্লুর রহমান ফারুক, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগটি শহরের রেলস্টেশন এলাকা, পশ্চিমগাঁও মোড়, পুরান বাজার, হাসপাতাল রোড ও চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিবর্তনের পক্ষে নিজেদের মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host