1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
August 1, 2026, 1:53 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 23, 2025
  • 209 Time View

ওমর ফারুক:

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার লাকসাম উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

বুধবার (২২ অক্টোবর) সকালে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান এবং সঞ্চালনা করেন উপজেলা কর্মকর্তা হারুন আর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা,মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, এবং এলজিইডি একাউন্টেন্ট ইসমাইল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিয়ম মেনে চললে ও মানসম্মত হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এলজিইডি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রী,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host