1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - প্রথম কুমিল্লা
August 1, 2026, 1:42 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

লাকসামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : Tuesday, October 28, 2025
  • 248 Time View

ওমর ফারুক :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।বিভিন্ন রঙ্গ বেরঙের পোষ্টার প্লেকার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্রোগানে মূখরিত করে পুরো লাকসাম শহর, দুপুর ১টার সময়ই বিভিন্ন ইউনিয়ন ওপৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সভামঞ্চে এসে উপস্থিত হয়, এই সময় নেতা কর্মী সমর্থকেরা জিয়া, খালেদা, ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্রোগান দেয়,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুর হক মনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। এই সংগঠন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে।”

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host