1. pcumilla30@gmail.com : Suzan :
মুদাফরগঞ্জে বিএনপি নেতা মির্জা সোহেলের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মুদাফরগঞ্জে বিএনপি নেতা মির্জা সোহেলের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

  • Update Time : Monday, November 10, 2025
  • 244 Time View

ওমর ফারুক||

বিএনপির নিবেদিত প্রাণ ও বিশিষ্ট সমাজসেবক মির্জা সোহেল তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম-এর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।

সোমবার সকাল ৭টায় তিনি মুদাফরগঞ্জ ফুলহরা ওয়ার্ডে স্থানীয় মহিলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ মিয়া, যুবদল নেতা ওমর ফারুক, শাহ নেয়াজ শিশির, মহিলা দল নেত্রী নিলুফা ইয়াসমিন ও মনোয়ারা বেগমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালীন মির্জা সোহেল বলেন,

> “ধানের শীষই মানুষের মুক্তির প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

এসময় স্থানীয় এলাকাবাসী বিএনপির প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host