1. pcumilla30@gmail.com : Suzan :
তারেক রহমানের সঙ্গে ইসলামী ঐক্যজোটের বরুড়ার এমপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ - প্রথম কুমিল্লা
August 1, 2026, 12:47 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

তারেক রহমানের সঙ্গে ইসলামী ঐক্যজোটের বরুড়ার এমপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : Sunday, January 11, 2026
  • 189 Time View

সুজন মজুমদার ||

বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী শাইখুল হাদীস আল্লামা আব্দুল কাদির দাঃ বাঃ। গতকাল শনিবার রাজধানীর গুলশানস্থ বিএনপি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সমঝোতার ভিত্তিতে দেশ ও জাতির কল্যাণে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপির সম্ভাব্য রাজনৈতিক জোট ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতে দুই দল একসঙ্গে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host