1. pcumilla30@gmail.com : Suzan :
রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:12 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন

  • Update Time : Friday, April 17, 2026
  • 88 Time View

মোহাম্মদ মাসুদ মজুমদার : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ জসিম উদ্দিন। ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি, যার ব্যালট নম্বর ২৯।

মোহাম্মদ জসিম উদ্দিন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি বর্তমানে উত্তরণ প্রপার্টিজ লিমিটেড ও রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা কনস্ট্রাকশন-এর সিইও, ওসাকা জিসাক লিমিটেড-এর চেয়ারম্যান এবং বিন ফুড এন্ড রেস্টুরেন্ট-এর ডিরেক্টর হিসেবে সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সততা ও দক্ষতার সমন্বয়ে একটি সদস্য ও ব্যবসায়ীবান্ধব রিহ্যাব গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। রিহ্যাব সদস্যদের দীর্ঘদিনের সমস্যা নিরসন এবং আবাসন খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

 

তিনি আরও বলেন, “নির্বাচনে ভোটাররৎা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করছি, ২৯ নং ব্যালটে ভোট দিয়ে ভোটাররা আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

উল্লেখ্য, মোহাম্মদ জসিম উদ্দিন একজন উচ্চশিক্ষিত। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বি অনার্স, এম এ ডিগ্রী লাভ করেন। তিনি এমবিএ, এবং আইন পেশায় (এলএলবি) ডিগ্রিধারী। তাঁর এই শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা আবাসন খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সাধারণ ভোটার ও ব্যবসায়ীরা।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রিহ্যাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host