
নিউজ ডেস্ক ||
বরুড়ার গর্ব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন বরুড়া উপজেলা প্রবাসী ফোরাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম কুমিল্লা জেলা বরুড়া উপজেলা খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমান কুয়েত প্রবাসী। শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম বলেন, “জননেতা জাকারিয়া তাহের সুমন বরুড়ার একজন জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বরুড়ার মানুষ নতুন আশার আলো দেখবে।”
উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বর মাসে উপনির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দল ও জনগণের কাছে সুপরিচিত।
Leave a Reply