1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ–ইফতার  - প্রথম কুমিল্লা
July 31, 2026, 11:37 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ–ইফতার 

  • Update Time : Monday, March 2, 2026
  • 63 Time View

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে প্রায় ১২০০ শিক্ষার্থীদের জন্য গণ–ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

​সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও কুবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের যেকোনো দাবি দাওয়া আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরা প্রত্যাশা করি আগামীর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিশ্ববিদ্যালয়।

এছাড়াও তিনি বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে সুস্থ ধারার রাজনীতি এবং নিরাপদ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়।  এ ক্যাম্পাস হবে সকলের সহাবস্থানের ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় তাদের সাথে থাকবে।

কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও আত্মার বন্ধন একসাথে মিলন হওয়ার জন্যই ছাত্রদলের এই উদ্যোগ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host