1. pcumilla30@gmail.com : Suzan :
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:55 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

  • Update Time : Saturday, May 2, 2026
  • 38 Time View

মোহাম্মদ মাসুদ মজুমদার:

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী বিটিকেজি ফেয়ার ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে টেক্সটাইল ফিনিশিং ও ডাইং সেক্টরের অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি প্রদর্শন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Texlink Engineering Ltd.)।

প্রদর্শনী চলাকালীন মেলা প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে শুক্রবার ১ মে,২০২৬ । আলাপকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান (B.Sc. Engg. Mech, Member ASME) তাদের প্রদর্শিত প্রযুক্তির নানা দিক ও দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন।

আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, চেয়ারম্যান—টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা এই মেলায় এবার মূলত টেক্সটাইল ফিনিশিং এবং ডাইং সেক্টরের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো উপস্থাপন করছি। আমাদের পিছনে আপনারা
যা দেখতে পাচ্ছেন, এটি একটি উচ্চ মানের ডাইং মেশিন। এই মেশিনের বিশেষত্ব হলো এটি অত্যন্ত কম পানি খরচ করে এবং খুব দ্রুত সময়ে ডাইং সম্পন্ন করতে পারে। আমাদের টেক্সটাইল মালিক ভাইদের জন্য এটি একটি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী সমাধান।

তিনি আরও বলেন, এছাড়া আমরা এখানে আরও প্রদর্শন করছি বিয়াঙ্কো (Bianco), ইচিনোজ (Ichinose) এবং ইহওয়া (Ehwha) ব্র্যান্ডের মতো বিশ্ববিখ্যাত সব ইউরোপীয় এবং কোরিয়ান প্রযুক্তি। বিশেষ করে ইচিনোজের ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। আমরা শুধু মেশিন বিক্রি করি না, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা বিক্রয়োত্তর সেবা এবং টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করে থাকি। আপনারা যারা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টল পরিদর্শন করার জন্য। এখানে আপনারা সরাসরি আমাদের মেশিনগুলোর কার্যকারিতা এবং টেকনিক্যাল ডাটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। বিটিকেজি ফেয়ারের এই আয়োজনটি দেশীয় টেক্সটাইল শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিয়ঙ্কো, ইচিনোজ এবং ইহওয়ার মতো স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি নিরবিচ্ছিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রদর্শনী চলাকালীন টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং-এর স্টলে সরাসরি এসে অত্যাধুনিক মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।
মোবাইল:০১৫৫২৩৪৫৩২২
তারিখ:০১/০৫/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host