1. pcumilla30@gmail.com : Suzan :
মন্ত্রী হওয়ায় জাকারিয়া তাহের সুমনকে এডিকন হোল্ডিং ও জে.এস.ভিউ’র শুভেচ্ছা - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:29 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মন্ত্রী হওয়ায় জাকারিয়া তাহের সুমনকে এডিকন হোল্ডিং ও জে.এস.ভিউ’র শুভেচ্ছা

  • Update Time : Sunday, February 22, 2026
  • 310 Time View

সুজন মজুমদার ||

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এডিকন হোল্ডিং লিমিটেড ও জে.এস.ভিউ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সোহাগ হোসেন।


সোহাগ হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়ে জাকারিয়া তাহের সুমন আবারও তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বরুড়া তথা কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।”

তিনি আরও বলেন, “জননেতা জাকারিয়া তাহের সুমন সবসময় কর্মীবান্ধব ও উন্নয়নমুখী রাজনীতির ধারক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

জানা যায়, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপনির্বাচনে তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ে মুখর রয়েছেন নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় এডিকন হোল্ডিং লিমিটেড ও জে.এস.ভিউ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সী লিমিটেডের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host