1. pcumilla30@gmail.com : Suzan :
এবারের নির্বাচন বরুড়ার মানুষ মুক্তির পথ হিসেবে দেখছেঃ হামিদ লতিফ ভুইয়া কামাল - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:30 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

এবারের নির্বাচন বরুড়ার মানুষ মুক্তির পথ হিসেবে দেখছেঃ হামিদ লতিফ ভুইয়া কামাল

  • Update Time : Wednesday, April 24, 2024
  • 199 Time View

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল বলেছেন, বরুড়ার মানুষ জিম্মিদশা থেকে মুক্তি চায়। দীর্ঘদিন একটি পক্ষ ক্ষমতায় থেকে বরুড়ার মানুষের কণ্ঠরোধ করেছিল। মানুষ এখন মুক্তির পথ খুঁজছে। তাই এবারের নির্বাচন বরুড়ার মানুষ মুক্তির পথ হিসেবে দেখছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়ন বৈধতা পাওয়ার পর এসব কথা বলেন এই প্রার্থী।

এসময় এই প্রার্থী নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, বরুড়া একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হতে পারতো। এখানকার নেতাকর্মীরা চায় একটি অপরাজনৈতিক প্রভাবমুক্ত উপজেলা। যেকারণে আমার নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে কাজ করছে। সাধারণ মানুষও তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

তিনি বলেন, আমি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছি আবার কিছু এলাকায় এখনও যেতে পারিনি। আমি দেখছি এসব এলাকা থেকে মানুষের স্রোত কিভাবে আসছে। সবার একই কথা তারা একটি নতুন নেতৃত্ব চায়। কারণ চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি ও জিপির নামে বরুড়ার মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বাজারজুড়ে যানজট, অবৈধ দখলসহ রাজনৈতিক নেতাকর্মীদের মারধরের ঘটনাও আছে। আমার বিশ্বাস মানুষ এসবের দাঁত ভাঙা জবাব দেবে। তাই ২১ মে-এর নির্বাচনে জনগণ আস্থা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন,  মো. জাকির হোসেন আজাদ, ব্যবসায়ি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, বরুড়ার গালিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. রবিউল, বরুড়া আদ্রা ইউনিয়নের আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল ফারাহ ভূঁইয়া ও নাসির উদ্দিন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ।

উল্লেখ, আগামী ২১ মে ২য় ধাপে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host