
মোঃ সুজন মজুমদার ||
বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা – ৮ (বরুড়া) এর সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়ন যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের বাস ভবনে গালিমপুর ইউনিয়ন যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়। যুবদলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সামাজিক ব্যক্তিত্ব ও ক্রীড়া প্রেমি তফাজ্জল হোসেন মানিককে।
তফাজ্জল হোসেন মানিক ঘোষ্পা হাই স্কুল থেকে এসএসসি ও রেহানা কারিগরি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। ছাত্রজীবনে রাজনীতি সাথে জড়িত ছিলেন। তিনি গালিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক।
মি. মানিক বলেন, আমি রাজনীতি করি। এখানে কোন চাওয়া-পাওয়া কিছু নেই। রাজনীতি মাধ্যমে এলাকার মানুষের বিপদআপদে পাশে থাকা।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, গাজী মমিনুল হক লিটনসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply